শোন কিছু কথা বলি
আজও জীবন যাচ্ছে চলি
মনের অনেক কষ্ট কথা
গানে লেখাতেও হয়নি কম
ধরতে গেলেই সরে সরে যাও
অকারনেই ফুরোচ্ছে দম।
উলট পালট আলগা ক্ষত
একাকি হলে বাড়ে তত
হাসিটাও ওগো বন্ধ আজ
দুরে কোথাও সরে দাঁড়াই
মনে পরেছে অনেক ভাঁজ।
চিন্তাহীন শূন্য শব
আর নেই কোনো কলরব
বন্ধ ঘরের দরজা ধরি
এখনও কি আর মনে পরি,
ছুটো ছুটি স্তব্ধ এখন
পাগল পাগল হচ্ছি যেন,
অবুঝ নদী শুধু বয়ে যায়
আমি এখনও তোমার কেন?
আজও জীবন যাচ্ছে চলি
মনের অনেক কষ্ট কথা
গানে লেখাতেও হয়নি কম
ধরতে গেলেই সরে সরে যাও
অকারনেই ফুরোচ্ছে দম।
উলট পালট আলগা ক্ষত
একাকি হলে বাড়ে তত
হাসিটাও ওগো বন্ধ আজ
দুরে কোথাও সরে দাঁড়াই
মনে পরেছে অনেক ভাঁজ।
চিন্তাহীন শূন্য শব
আর নেই কোনো কলরব
বন্ধ ঘরের দরজা ধরি
এখনও কি আর মনে পরি,
ছুটো ছুটি স্তব্ধ এখন
পাগল পাগল হচ্ছি যেন,
অবুঝ নদী শুধু বয়ে যায়
আমি এখনও তোমার কেন?